• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হরিনাকুণ্ডুতে একই রাতে দুই পরিবারের অর্থ ও গহনা লুট অচেতন করে দুর্বৃত্তদের হানা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি ও কলাফুলা গ্রামে এক রাতে দুই পরিবারের নগদ অর্থ ও সোনার গহনা লুট করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে।

হামিরহাটি গ্রামের নবীছদ্দির বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অচেতন করে নগদ ২০-২৫ হাজার টাকা এবং প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সোনার গহনা নিয়ে যায়।
নবীছদ্দি জানান, “হঠাৎ ঘুম ভেঙে দেখি ভয়াবহ দৃশ্য। বাড়ির ৫টি কক্ষের মধ্যে ৪টিই এলোমেলো। আমাদের ধারণা, অচেতন করার কোনো স্প্রে ব্যবহার করে সবাইকে ঘুমে অচেতন করে তারা সব লুট করে নেয়।”

একই রাতেই পাশের গ্রাম কলাফুলার আঃ রশিদের বাড়িতেও একই কৌশলে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে ৫ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং সাড়ে ৫ ভরি সোনার গহনা লুট করে তারা।
আঃ রশিদের পরিবার জানায়, “তারা কেবল টাকা ও গহনাই নিয়েছে। পাশে থাকা মোবাইল ফোন, ল্যাপটপসহ কোনো জিনিসপত্রে হাতও দেয়নি।”

এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে হরিনাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেছে।

হরিনাকুণ্ডু থানার ওসি মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/