• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলগাজীর আলী আজম স্কুল মাঠে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৩৭০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করলেন ফেনী-১ এর সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।

২৯ জুলাই মঙ্গলবার বিকেলে ফেনীর ফুলগাজী মুন্সীরহাট আলী আজম স্কুল মাঠে মুন্সীরহাট ও দরবারপুর ইউনিয়ন ক্রীড়া পরিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সমন্বয়ক রফিকুল আলম মজনু।

ফুলগাজীর দরবারপুর ও মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সার্বিক তত্বাবধানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ও দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আয়োজক কমিটির সাঃ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী লিটনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, সদস্য সচিব আবুল হোসেন ভুঞা, যুগ্ম আহবায়ক যথাক্রমে মাস্টার আবুল কালাম ভূঁঞা, আক্তারুজ্জামান আজিম, মাস্টার আবুল খায়ের, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক এস এম কায়সার এলিন প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন ভুঞা টিপুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু চৌধুরী ও সম্পাদক বাবলু চৌধুরী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন ও সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী লিটন, বিএনপি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন চৌধুরী সোহেল ও বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম। মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের ও গভর্নিং বডির কমিটির সদস্য আবদুল ওহাব বাবুল।

আয়োজক কমিটি জানায়; উদ্বোধনী খেলায় স্টার ইলাভেন ফুটবল স্পোর্টিং ক্লাব নোয়াখালী বনাম বশিকপুর গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় বশিকপুর গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে বিজয়ী হয়।খেলায় মোট ২৯ টি দল অংশ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/