• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুমেক হাসপাতালে মেডিকেল স্টাফদের আগাতে রোগীে স্বজন আহত,অভিযোগ দায়ের

শাহাদাত কামাল শাকিল / ১২৮ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কুমিল্লা মেডিকেলে রোগীর স্বজনদের উপর মেডিকেল স্টাফদের হামলার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তি হাবুল সরকার (৩২), দাউদকান্দি উপজেলার সফিউল্লাহ সরকারের পুত্র। বাবার চিকিৎসার জন্য গত ২৬ জুলাই শনিবার সকাল ৯টার দিকে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে ডিউটি থাকা কালীন স্টাফের সাথে কথা কাটা কাটির একপর্যায়ে হাসপাতালে কর্মরত আনোয়ার হোসেন ও পলাশ ত্রিপুরার হাতে মারধরের শিকার হন তিনি।

আহত হাবুল সরকার জানান, আমি বাবাকে নিয়ে ভর্তি করাতে জরুরি বিভাগে যাই সেখানে ডিউটি অবস্হায় আনোয়ার ভাই ও পলাশ ত্রিপুরা ভর্তির তথ্য নিতে চাইলে আমি সব কিছু বলি। হঠাৎ করে তারা আমার সাথে দূর্ব্যবহার শুরু করে এবং ৫০ টাকা দাবী করে আমি টাকা দিতে অসীকৃতি জানালে তারা আমাকে অকাথ্য ভাষায় গালি দিযে আমার উপর হামলা শুরু করে। তিনি আরো বলেন, আনোয়ার ভাই কাউন্টারের ভেতর থেকে বের হয়ে আমার গায়ে থাপ্পড় মারে এবং গেঞ্জির কলার ধরে টেনে নিয়ে যায়। এরপর কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায় এবং জরুরি বিভাগেই সেলাই দেওয়া হয়।
হাবুল আরও অভিযোগ করেন, ঘটনার পরে তাকে হুমকি দিয়ে বলা হয় যেন অভিযোগ না করেন বা সাংবাদিকদের না জানান, না হলে তাকে পুলিশে দেওয়া হবে। তিনি ভয়ে বাবার সঙ্গে হাসপাতালে উঠে যান। রাত ৮টার দিকে মাথার ব্যথা বেড়ে গেলে সাংবাদিকদের সহায়তায় তাকে পুনরায় ভর্তি করা হয়। ঘটনার ১১ ঘণ্টা পর চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।

এ বিষয়ে জরুরি বিভাগের ইনচার্জ মোঃ ফরহাদ হোসেন বলেন, ঘটনার সময় আমি হাসপাতালে দ্বিতীয় তলায় ছিলাম। পরে বিষয়টি জানতে পেরে সমঝোতার চেষ্টা করছি।

জরুরি বিভাগের মেডিকেল অফিসার মোঃ শাওন সরকার জানান শব্দ পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে আহত কে সিকিৎসা দিয়েছি,সেলাই ও দেওয়া হয়েছে রোগীটি আমার পূর্ব পরিচিত তাই দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি । ঘটনার বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ মাসুদ পারভেজকে ফোনে জানতে চাই তিনি বলেন আমার কাছ এখনো কোন অভিযোগ আসেনি , অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,
উল্লেখ্য আহত হাবুল সরকার হাসপাতালে নিরাপত্তা হীনতায় ভুগছেন, এবং তিনি তার সুষ্ঠু বিচারের জন্য হাসপাতালের পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন।এবং তদন্ত করে অভিযোক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/