• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ একজন আটক

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২৭০ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জুলাই রবিবার ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রান্সফরমারসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল, বীরগঞ্জ ও রাণীশংকৈল থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে। পরে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/