• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেয়া হবে: ছারছীনা পীর

মোঃ শামীম হোসাইন / ৩৯২ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তী সরকার সমঝোতা স্মারক সই করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন। এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান এ বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন স্বার্থে জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে হতে দেওয়া যায় না। এটা এ দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার অফিস দেখা যায়। সেই অফিস বাংলাদেশে হওয়াটা কাম্য নয়। বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও এখানে তাদের অফিস করতে চাওয়াটা রহস্যজনক মনে হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের উচিত, সময় নষ্ট না করে দ্রুত আলেম-ওলামাসহ সর্বস্তরের জনগণের এই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন করা।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে দেশের প্রথিত যশা নিরীহ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর দেশ-বিদেশে সংঘটিত বর্বর গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন আজ পর্যন্ত কোনো বিবৃতি দিতে দেখা যায়নি। তখন কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? যদি হয়ে থাকে তাহলে তারা অফিসিয়ালি উদ্বেগ প্রকাশ করেনি কেন?

তাই আমি দ্ব্যার্থহীন ভাবে বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশ থেকে অতিদ্রুত অপসারণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/