• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালিগঞ্জে সাপ্লাই ও পচা পানির দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত রাস্তা চলাচলের অনুপযোগী, নিরুপায় এলাকাবাসী

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ৪২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আড়পাড়া এলাকায় (পৌরসভা সংলগ্ন) দীর্ঘদিন ধরে পচা পানি ও সাপ্লাই পানির সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ অঞ্চলের রাস্তাঘাট এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আড়পাড়া এলাকার প্রফেসর, রবিউল ইসলামের বাড়ি থেকে নিয়মিতভাবে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার এলাকাবাসী তাঁকে অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অভিযোগ রয়েছে, তিনি এলাকাবাসীকে রীতিমতো হুমকি দিয়ে বলেন, এই রাস্তা তোমাদের না, তোমরা এই রাস্তা ব্যবহার করবে না।

এর ফলে রাস্তার নিচু স্থানে পানি জমে থাকে, সৃষ্টি হয় জলাবদ্ধতা। ওই রাস্তায় দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু, মুসল্লি ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয়। ময়লা পানি ও তীব্র দুর্গন্ধ পার হয়ে যাতায়াত করতে গিয়ে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, এই সমস্যাটি দীর্ঘদিনের। কিন্তু পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত এর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান চাই আমরা।

পৌরসভার সুদৃষ্টি ও যথাযথ পদক্ষেপই পারে আড়পাড়া এলাকার এই জনদুর্ভোগের অবসান ঘটাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/