• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত,,

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: / ৫৮৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, দিনাজপুর অঞ্চল, দিনাজপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মতিন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পঞ্চগড়। তিনি আধুনিক কৃষি পদ্ধতি, ধানের বিভিন্ন জাত এবং ফসলের কীটপতঙ্গ বিষয়ে উপস্থিত কৃষকদের সচেতন করেন।কংগ্রেসে সঞ্জয় দেবনাথ বলেন, “পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো এক ফসলি জমিতে অধিক উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষ, নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন নিশ্চিত করা।”
স্বাগত বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিমিম ইসলামGএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগণ উপস্তিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক পদ্ধতিতে উৎপাদন, ফসল ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/