• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

৯৯৯-এ ফোন পেয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় এক নারী সড়কের পাশ থেকে উদ্ধার

মোঃ শামীম হোসাইন / ৪৬০ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীকে সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। উদ্ধার হওয়া হাত-পা বাঁধা নারীর পুরো শরীরে লাগানো ছিল মরিচের গুঁড়া।

রোববার (২০ জুলাই) বিকেলে উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার হওয়া নারীর পুরো শরীরে মরিচের গুঁড়া লাগানো ছিল। এছাড়া তার পরিধেয় কাপড়ও ছেঁড়া ছিল।

পুলিশ জানিয়েছে ভুক্তভোগী ওই নারীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীকে আলামকাঠী গ্রামে পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালে ভর্তি ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। ভুক্তভোগী নারী জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থেকে অটোরিকশাযোগে নাজিরপুর যাচ্ছিলেন। পথে বাইপাস এলাকায় চারজন অটোরিকশাটিতে উঠে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে আবার অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রাখে। এছাড়া তিনি আর কিছুই জানাতে পারেননি।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/