• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভবিষ্যতে আরও কঠোর হবে এনসিপির প্রতিবাদ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মাহবুব আলম

নাজিম উদ্দিন রানা: / ২০৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুরে পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ জুলাই) বিকালে জেলা প্রেসক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক আরমান হোসেন, জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ, আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদসহ আরও অনেকে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিলো। সেটি পূরণে তারা ব্যর্থ হয়েছে। দেশে সন্ত্রাসের অভয়ারণ্য। বিচার বিভাগ থেকে শুরু করে কোথাও সংস্কার হয়নি। এখনো জুলাই সনদ ঘোষণা করেনি সরকার। সরকারকে আমরা সহযোগিতা করছি। একইভাবে অনিয়মের প্রতিবাদও জানিয়েছি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও কঠোর হবে এনসিপির প্রতিবাদ।
আরও বলেন, গোপালগঞ্জের ন্যায় লক্ষ্মীপুরে এনসিপির পোগ্রামে হামলা হবে। সেটি আমরা প্রত্যাশা করিনা। আমরা মনে করি, ফ্যাসিস্ট বিদায়ের পর এখানকার সকলে গণতন্ত্রকামী। তারা অভ্যুত্থানের অংশীদার। সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের মতো তাদেরও স্বপ্ন। তারপরেও আমরা সতর্ক রয়েছি।

উল্লেখ্য, দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে ২২ জুলাই লক্ষ্মীপুরে আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিন বেলা ৩ টায় জেলা সার্কিট হাউজে আসবেন তারা। এরপর বিকাল ৪ টায় দক্ষিণ স্টেশন থেকে শহীদ আফনান চত্বর পর্যন্ত পদযাত্রা করবেন তারা। পরবর্তীতে আফনান চত্বরে এনসিপি আয়োজিত সমাবেশ বক্তব্য রাখবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে রামগঞ্জে আরেকটি পথসভা করবে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/