মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি//
দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর ইচ্ছায় পুরো দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে ৯১ হাজার গাছের চারা রোপণ চলছে হ্যালীপ্যাড, তুলাই নদীর দুইধার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কবরস্থান, ফাঁকা জায়গা ও সড়কের দুই পাশে।
এ সময় থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাস আলী, বীট অফিসার মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমির হোসাইন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, এনসিপির প্রধান সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল প্রমূখ।
https://slotbet.online/