• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সংস্কারের নামে নানা অজুহাতে সূক্ষ্ম কারচুপি চলছে: মোস্তফা জামাল হায়দার

মোঃ শামীম হোসাইন / ২১৬ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘সংস্কারের নামে নানা অজুহাতে একটি সূক্ষ্ম কারচুপি চলছে। গণতন্ত্রের সংগ্রামকে বিপথে নিতে একটি চক্রান্ত হচ্ছে। কিন্তু দেশের ছাত্র-জনতা যতদিন বুকের রক্তে শক্তি সঞ্চার করে রাখবে, এই অপচেষ্টা কোনোদিনই সফল হবে না।’

শনিবার (১২ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ‘সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ সদস্য নির্ধারণের একটি বিকল্প মত এসেছে। আমি সেটিকে একেবারে বাতিল করছি না, কিন্তু এটি একটি অপরিকল্পিত ও অপরীক্ষিত প্রস্তাব। এমন একটি পদ্ধতি বাস্তবায়নের জন্য সময়, বিচার-বিশ্লেষণ এবং পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। আমরা চাই দেশের প্রচলিত, জনগণ-পরীক্ষিত নির্বাচন পদ্ধতির মাধ্যমেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই পরবর্তী নির্বাচন পদ্ধতি নির্ধারণ করবে।’

তিনি আরও বলেন, ‘নেপালের উদাহরণই প্রমাণ করে—পিআর পদ্ধতি সেখানে ব্যর্থ হয়েছে। অস্থায়ী ও ভঙ্গুর সরকার প্রতিষ্ঠা হয়েছে বারবার। আমরা বাংলার মাটিতে সে ধরনের অস্থিতিশীলতা চাই না। এখন কোনো এক্সপেরিমেন্ট করার সময় নয়। অতীতের মতো এবারও ১২ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে এবং জনগণের ভোটে সরকার গঠন করবে।’

তিনি জানান, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১২ দলীয় জোটসহ সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/