• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুসলিম হক বিরল (দিনাজপুর )প্রতিনিধি / ১২৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন বিরল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরল আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় বিরল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আনিসুজ্জামান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।
বিরল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ও দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা শাখার শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর সাধারন সম্পাদক আব্দুর রহিম, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক মিজানুর রহমান, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য ফেডারেশন সভাপতি ইসাহাক আলী, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, বিরল উপজেলা শাখা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি সিনিয়ক প্রভাষক মিজানুর রহমান, বিরল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এ, কে, এম ইকরামুল হক, কোষাধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, বিরল উপজেলা শাখা মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাইজুর রহমান প্রমুখও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/