• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

নড়াইল জেলা প্রতিনিধি / ২২৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় “নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা” ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রায় পাচ শতাধিক মানুষ অংশ নেন।

মিছিলটি পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আনিসুজ্জামান সোহাগ,জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. সাজ্জাদ হুসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সাধারণ সম্পাদক ডা. এস এম নাসির উদ্দিন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব মো. শাফায়াতসহ আরো অনেকে। এ সময় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বড় রাজনৈতিক দল এখন নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা ১৬ বছর মজলুম ছিল, তারাই এখন জালিম হয়ে উঠেছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই।”

তারা আরও বলেন, “শুধু সোহাগ নয়—গত ১০ মাসে যারা খুন হয়েছেন, প্রত্যেক হত্যার বিচার করতে হবে। আর যদি জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদাবাজ ও খুনিদের ধরতে ব্যর্থ হন, তাহলে তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/