• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত

মোঃ তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি: / ১৬৭ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন কুলশুর গ্রামের এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলার মধ্য উভয় পক্ষে খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পরবর্তীতে বাবুপুর দলের সমর্থকেরা কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে জিল্লুর রহমানকে তার চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে জিল্লুর রহমান কে আহত করে।

পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার খবর জানতে পেরে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/