• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলে এনসিপির পথসভা অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা নড়াইল জেলা প্রতিনিধি: / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নড়াইলে এনসিপির পথসভায় নির্বাচন কমিশনের মিটিং হয় আজ ফল জানায় গত কাল। আমাদের দলীয় প্রতিক শাপলা দিবেনা বর্তমান নির্বাচন কমিশন। গত ১৬ বছর দিনের ভোট রাতে করা নাজমুল হুদা নির্বাচন কমিশনের অবস্থা আপনারা দেখেছেন। তাকে জুতার মালা পরিয়ে কারাগারে নিক্ষেপ করছে জনতা। বর্তমান নির্বাচন কমিশনকে হুশিয়ারি করে বলেন, আপনারা কোথায় যান কি করেন আমাদের কাছে খবর আছে। সাবধান হয়ে যান নাহলে আপনাদের ও লাল কার্ড দেখানো হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নড়াইল পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজপথ থেকে গড়ে উঠা তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল এনসিপি। আমাদের কোনো ইচ্ছায় ছিলনা রাজনৈতিক দল গঠন করার। আমরা চেয়েছিলাম দেশকে পূর্ণগঠন করতে। কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক দল গুলা আছে তাদের দ্বারা যদি দেশ পূর্ণগঠন হত তাহলে হয়তো আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করা লাগতোনা। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা যখন শহীদ পরিবারের পাশে দাড়াই, শহীদের বাবা-মার পাশে দাড়াই, তখন আমরা জুলাই আন্দোলনে ফিরে যাই। অনুষ্ঠান পরিচলনা করেন, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, আমরা রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত করেছি। তবে দীর্ঘ সময় পার হলে হত্যার বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। জুলাই সনদ তৈরি হয়নি। আমরা সংস্কার চাই,হত্যাকারীদের বিচার চাই, জুলাই সনদ চাই।পদযাত্রা ও পথসভায় আরও অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন মোল্লা সহ কেন্দ্রীয় নেতারা। এ পথসভায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/