• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে হরিনাকুণ্ডুর শাখারীদহ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আজ ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে বাজারের মাঝ দিয়ে প্রবাহিত জি কে সেচ প্রকল্পের খালের দুই পাশের অবৈধ ৪৭টি দোকান ঘর ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এই দোকানগুলো খালের জায়গা দখল করে গড়ে উঠায় খাল সংকুচিত হয়ে পড়েছিল, যার ফলে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং কৃষকদের ফসল চাষে দেখা দেয় চরম দুর্ভোগ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে, অভিযানের পূর্বে প্রায় দুই মাস আগে প্রতিটি দোকান মালিককে নোটিশ প্রদান করা হয়েছিল, যাতে তারা স্বেচ্ছায় জায়গা খালি করেন। কিন্তু অধিকাংশই নোটিশ উপেক্ষা করেন, ফলে বাধ্য হয়ে প্রশাসন অভিযান চালায়।

অভিযানকালে উপস্থিত ছিলেন—পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।

হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. তারিক-উজ-জামান উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিনহাজুল ইসলাম।

প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষি সেচব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে এটি একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/