• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

একই দিনে সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ ও পৌর বিএনপির কমিটি স্থগিতের ঘোষণা

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ২৮১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ ও পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮জুলাই)বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সখিপুর উপজেলা পৌর বিএনপির কমিটি স্থগিতদের খবর ছড়িয়ে পড়ে।পরে  টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কমিটি স্থগিতদের সত্যতা  নিশ্চিত করেন।অপরদিকে সোমবার রাতে সখিপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আকবর হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ স্থগিত করে। জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সখিপুর পৌর বিএনপির কমিটি ও উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেনের পদ স্থগিত করা হয়েছে।” তবে কী অভিযোগে তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত এ বিষয়ে আপাতত কোন  মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির এ নেতা।

আকবর হোসেনের পদ স্থগিদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিএনপির সকল স্তরে নেতাকর্মীরা ফেসবুকে তীব্র নিন্দা ও খুব প্রকাশ করেছে। নেতাকর্মীরা এই ত্যাগী নেতার পদ স্থগিত কোনোভাবেই মেনে নিতে পারছে না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন বলেন, আওয়ামী শাসন আমলে রাজনৈতিক মামলায় আমি ৫বার জেল খেটেছি। অথচ দুঃখজনক ব্যাপার হলো- দল আমার পদ স্থগিত ঘোষণা করেছে। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

সখিপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন বলেন, এখনও সাংগঠনিকভাবে  কমিটি স্থগিতদের কোনো চিঠি পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/