• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেলকুচিতে পোষ্ট মাস্টারের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ

মোঃইয়াছিন আলী , সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১৩৬ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে অবৈধভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় পোষ্ট মাস্টার আলমের বিরুদ্ধে। অভিযোগকারী লাল মিয়ার দাবি, তিনি করোনাকালীন সময়ে বাবুল মিয়ার নিকট থেকে ১০ শতক জমি ক্রয় করেন। কিন্তু পোষ্ট মাস্টার আলম উক্ত জমি না মেপেই জোরপূর্বক লাল মিয়ার বসতভিটার অংশ এবং পাশের সরকারি জমি দখলে নেন।

লাল মিয়া জানান, বিষয়টি নিয়ে আলাপ করতে গেলে পোষ্ট মাস্টার আলম তাকে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় গ্রাম আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তারা সঠিকভাবে জমি মেপে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। তবে আলম সেই সিদ্ধান্ত মানেননি, বরং প্রভাব খাটিয়ে সরকারি জায়গাও দখল করে সেখানে ট্রাকযোগে মাটি ভরাট করেন এবং মৌখিকভাবে নিজের মালিকানা দাবি করেন।

এ ব্যাপারে স্থানীয় ভূমি কর্মকর্তাকে জানানো হলে তিনি সরকারি জায়গায় মাটি ভরাটে নিষেধ করেন। তবুও পোষ্ট মাস্টার আলম সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও দখলের চেষ্টা চালান। পরে লাল মিয়া সাংবাদিকদের ডেকে বিষয়টি প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের মুখে আলম দাবি করেন, তিনি ১০ শতক জমি কিনেছেন এবং তাতেই বাউন্ডারি দিয়েছেন। তবে যদি সরকারি জায়গা দখল হয়ে থাকে, তিনি তা ছেড়ে দেবেন বলে আশ্বাস দেন।

তবে স্থানীয়রা জানান, উক্ত জায়গাটি সরকারি এবং সেখানে একটি ক্লাবঘর ছিল, যা সংস্কারের উদ্যোগ চলছিল। এলাকাবাসীর দাবি, সরকারি জায়গাটি পুনরুদ্ধার করে ক্লাবের জন্য বরাদ্দ দেওয়া হোক এবং যারা সরকারি সম্পত্তি দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/