• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা? সুদীপের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে!

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : / ১৬৪ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ঝিনাইদহ শহরের কে পি বসু সড়কের একটি বাসা থেকে সুদীপ জোয়ারদার (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহ্যা করেছে সে। মরদেহের পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নের কারণে তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিহত সুদীপ জোয়ারদার ওই এলাকার সুনীলের জোয়ারদারের ছেলে।
শনিবার নিজ ঘরে তোয়ালে দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুদীপের মরদেহ উদ্ধার করা হয়। বন্ধু বান্ধব, মামা ও স্থানীয়দের মতে ঘটনাটি আত্মহত্যা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যার ইঙ্গিত দিচ্ছে।

জানা যায়, ছোট বেলায় সুদীপের মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জোরদার। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল কিছুটা জটিল ও টানাপোড়েন পূর্ণ। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সুদীপ এমনভাবে আত্মহত্যা করবে সেটি মানতে পারছেন না তার মামা ও বন্ধুদের কেউই।

নিহত সুদীপের বন্ধু ফাহাদ মাহমুদ মারুত বলেন, সুদীপ সবসময় হাসিখুশি থাকতো। বাড়িতে সৎমায়ের সাথে তার বিরোধ চলে আসছিল। মাঝে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও বাড়ি থেকে চিকিসার কোন ব্যবস্থা করেনি। ওর আচার আচরণে কখনো এমনটি মনে হয়নি যে ও আত্মহত্যা করতে পারে। মৃত্যুর পর তার পকেটে দুটি মোবাইল ফোন পাওয়া যায়, যা আত্মহত্যার সময় থাকা সন্দেহজনক।

নিহতের ছোট চাচা তপন জোয়ারদার বলেন, বাবা, মা ও ছোট ভাইয়ের সাথে সুদীপের তেমন ভালো সম্পর্ক ছিলো না। মাঝে মাঝে তাঁদের ঝামেলা হতো।

নিহতের ছোট মামা প্রশান্ত রায় বলেন, সুদীপ আত্মহত্যা করেনি, তাঁকে হত্যা করা হয়েছে। তোয়ালে দিয়ে ফাঁস নিয়েছে সে। তার দুই পায়ে রশি দিয়ে বাঁধার দাগ রয়েছে। তার পিঠে ও পায়ে আঘাতের দাগ রয়েছে। আমি ভাগ্নে হত্যার বিচার চাই।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/