• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

মো. তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি: / ২৮৭ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপির জাতীয় যুবশক্তি।

শনিবার (৫ জুলাই) সকালে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং এনসিপির আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপির নড়াইল জেলা সংগঠক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল, এনসিপির নড়াইল জেলার সদস্য ইরফান বারী উজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ, সাহারুল ইসলাম।

কর্মসূচিতে মাহমুদা সুলতানা রিমি বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরতে কাজ করছে। আগামী ১০ জুলাই নড়াইল শহরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম।

আসন্ন পদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই পদযাত্রা হবে নড়াইল জেলায় এনসিপির প্রথম বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/