• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় হোটেল থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ শুক্রবার ৪ জুলাই ২০২৫ বিকালে উদ্ধার করেন পুলিশ।

জানাগেছে’খুলনা সদর থানাধীন হোটেল ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলা ২০৮ নং রুমে শান্তা ইসলাম (৪২) গত বৃহস্পতিবার বিকাল ৫টায় ওঠেন।শান্তার পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম আমেনা বেগম।

সে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। শান্তা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার আসমা নাম ব্যবহার করে হোটেলের রুম ভাড়া নেয়। শুক্রবার সকালে হোটেল থেকে তাকে নাস্তা সরবরাহ করে। হোটেল কর্তৃপক্ষ দুপুরে রুম সার্ভিস এর জন্য ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় নাই।

পরবর্তীতে ৪”টায় আবারো রুমের সামনে যেয়ে নক করলে সে কোন সাড়া না দেয়ায় হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেয়।

থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ উক্ত কক্ষের দরজার সিটকেনি ধাক্কা দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তাকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা।

খুলনা সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/