• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বেনাপোল বন্দরে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট সার্বিয়া ভিসা সহ ভারতীয় ড্রাইভার আটক

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃমানিক হোসেন / ১৩৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট সহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার কে আটক করেছে আনছার বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।সে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিক এর ছেলে।
ভারতীয় ট্রাক নং WB 25 F-4310

সব গুলো পাসপোর্টে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে।ড্রাইভার আনছার সদস্যদের কাছে স্বীকার করে বলেন ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়া সার্ভিস থেকে পাসপোর্ট গুলো উঠিয়ে এনে বেনাপোল রাজ্জাক নামে এক ব্যক্তির নিকট দেওয়া হবে।এর বিনিময়ে সে পাবে তিন হাজার টাকা।

বেনাপোল স্থলবন্দরের ক্যাম্পের ইনচার্জ পিসি এইচ এম হেলাল উজ্জামান এর নেতৃত্বে, সঙ্গীয় আনসার সদস্য নিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত করে।

ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশী অনেক গুলো পাসপোর্ট যাতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে।এই পাসপোর্ট গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ড্রাইভারের সাথে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের মধ্যে থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়।

উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের মধ্যে রয়েছেন—
চাঁদপুরের মোজাম্মেল হোসেন, নোয়াখালীর ইমরান হোসেন, কিশোরগঞ্জের অপূর্ব মিয়া, ঢাকার ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার ইসহাক, সাতক্ষীরার হুমায়ন কবির, ঢাকার নাজমুল ইসলাম, গাজীপুরের আবুল হোসেন, মানিকগঞ্জের শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল কাদের, আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার তানভির হাসান, আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, ফেনীর আব্দুল করিম এবং নরসিংদীর ফাইম মিয়া।

উদ্ধারকৃত পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না বা তারা কোনো আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/