• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফুলগাজী মুন্সির হাট বাজারে ও ছাগলনাইয়ার জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মহিউদ্দিন মহি খন্দকার ; স্টাফ রিপোর্টার: / ১৬২ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার।

অভিযানকালে বিভিন্ন অপরাধে ৫টি মামলায় মোট ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। শ্রম আইন, সড়ক পরিবহন আইন, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারের শৃঙ্খলা ও ভোক্তা অধিকার রক্ষায় আইন প্রয়োগ করা হচ্ছে। তিনি ব্যবসায়ীদের সতর্ক থেকে সঠিকভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি ও অপরাধ দমনে এ অভিযান প্রশংসিত হয়েছে। একই দিনে ছাগলনাইয়ার জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি ) শিবু দাশ ।
উপজেলার তথ্য সূত্র জানায় গিয়েছে; ভ্যান গাড়ি, অবৈধ ফুটপাত দখল করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় ফুটপাতের উপর রাখা সকল স্থাপনা সরিয়ে নেয়া হয় এবং বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পিকআপ স্ট্যান্ডে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় তা সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করা হয়। কালকের মধ্যেই পিকআপ স্ট্যান্ড থেকে বালু অপসারণ করে ধুলার হাত থেকে উপজেলা বাসী কিছুটা পরিত্রাণ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/