• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কাউখালীতে মোটরসাইকেলের চাপায় শিশু নিহত

মোঃ শামীম হোসাইন / ১৯৫ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ২ জুলাই) দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সামিয়া উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎

‎কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
‎
‎এ বিষয়ে কাউখালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, মোটরসাইকেলের চাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/