• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ গৌরীপুরে যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা,পুলিশ কচুক্ষেত থেকে লাশ উদ্ধার করেন

মোঃ কামরুল হাসান লিটন / ২৭৫ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই/২৫) এ ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার এক কচুক্ষেত থেকে সেই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির কন্যা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো.দিদারুল ইসলাম। তিনি জানান, ধারণা করা হচ্ছে কলাগাছের দাউগা দিয়ে গলা ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে তার ৩টার দিকে বাসা থেকে বেড়িয়ে যায়। তার মানসিক সমস্যা ছিলো। তাকে কেনো এভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার চাই। বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিলো। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফ জানান, মেয়েটি তার বাড়ির প্রতিবেশি। সে ভালো ছিলো। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/