• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্দুরকানীতে হল থেকে উত্তরপত্র নিয়ে পালালো পরীক্ষার্থী

মোঃ শামীম হোসাইন / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালিয়েছে এক পরীক্ষার্থী। মঙ্গলবার উপজেলার এফকরিম আলিম মাদ্রসায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি দিয়েছেন পরীক্ষা কমিটি।

কক্ষ প্রত্যবেক্ষক চঞ্চল কুমারহালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত ২ জন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/