• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সমাবেশে ছিলেন মামলার আসামি ও আওয়ামী লীগ নেতারা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থিত জন-প্রতিনিধিদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সোমবার (৩০ জুন) দিনব্যাপী সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকার বলাকা উদ্যানে এই মাদকবিরোধী সমাবেশ করা হয়।

মাদকবিরোধী সমাবেশে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থিত (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় পদধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। তার মধ্যে রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মামলার আসামী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানা আওয়ামীলীগের তথ্য-প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক মামলার আসামী ও ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, চিলারং ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ফয়জুল রহমান ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সচিন চন্দ্র সহ বেশ কয়েকজনকে দেখা যায়। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে মামলার আসামী ও আওয়ামীলীগের নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে ভুড়িভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খাইরুল ইসলামের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান, ভুল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার সহ ২২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচীব ও গ্রাম পুলিশের সদস্যরা।

অন্যদিকে, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীদের নিয়ে এমন প্রশাসনের এমন সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুক ব্যবহারকারী হিমেল লিখেন, ঠাকুরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মাদক বিরোধী সমাবেশে নিষিদ্ধ সংগঠন আ.লীগের বিভিন্ন নেতা ও একাধিক মামলার আসামিদের মিলন মেলা। অভিনন্দন সকলকে…। তার পোস্টে অনেকেই বিভিন্ন মন্তব্য করে প্রতিবাদ জানান।

খোকা নামে এক ব্যক্তি বলেন, আমার কাছে মনে হয়েছে এটি মাদকবিরোধী সমাবেশ নয়, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বারদের মিলন মেলা। এ সমাবেশটি করার আগে সদর ইউএনও কে ভাবা উচিত ছিল। তিনি কাদের নিয়ে এ সমাবেশ করতে যাচ্ছেন। এই সমাবেশে যারা অংশ নিয়েছে কয়েকজন ছাড়া সবাই জুলাই-আগস্টে পতিত আওয়ামী লীগের হয়ে ছাত্র-জনতা বিপক্ষে কাজ করেছে, হত্যার নির্দেশ দিয়েছে। তারমধ্যে আবার কয়েকজন মামলার আসামী রয়েছে। এতো কিছু জানার পরেও কিভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিয়ে একটি টেবিলে খাবার খেলো ও সমাবেশ করল?

তিনি আরও বলেন, জেলা প্রশাসক বা ইউএনও মামলার আসামিদের চিহ্নিত নাও করতে পারেন কিন্তু পুলিশ তো তাদের চিনেন, তারা কেন আসামিদের সঙ্গে নিয়ে সমাবেশ অংশ নিলো? আবার একই সঙ্গে হাসি-ঠাট্টা করতে করতে একই টেবিলে খাবার খেলেন।

নামপ্রকাশের অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, গণঅভ্যুত্থানে এক বছর না পার না হতেই আওয়ামী লীগের সক্রিয় নেতাদের নিয়ে এভাবে প্রকাশ্যে পুলিশ-প্রশাসনের সঙ্গে দেখা যাবে ভাবতেই কেমন লাগছে। এটা কি মাদক বিরোধী সমাবেশ ছিল না স্বৈরাচার আওয়ামীলীগের মেম্বার-চেয়ারম্যানদের নিয়ে মিলন মেলা? নাকি তাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া? এগুলো দেখার জন্যই কি আমাদের ছেলে-মেয়েরা রাজপথে রক্ত ঝড়িয়েছে?

কয়েকজন শিক্ষার্থী জানান, জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকায় নামের অনেক গরমিল দেখেছি। এরই মাঝে আওয়ামী লীগের দোসরদের নিয়ে প্রশাসনের এমন অনুষ্ঠানে আমরা হতাশাগ্রস্থ। এমনি আন্দোলনে গিয়ে পরিবারের কথা না শুনে ভুল করেছিলাম। আহত হয়ে দীর্ঘদিন বিছানায় পড়েছিলাম এবং আওয়ামী লীগের দোসরদের হুমকি ধামকিতে দিনরাত পার করেছি। আওয়ামী দোসরদের নিয়ে প্রশাসনের এমন আয়োজন আওয়ামী লীগকে আবারো মাঠে সক্রিয় ছাড়া কিছুই না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ ব্যাপারে মাদক বিরোধী সমাবেশের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাদের নাম বলা হচ্ছে তারা আসামি কিনা সেটা পুলিশ ও আদালত বলতে পারবে। আদালতের কোন কাগজ এখন পর্যন্ত উপজেলায় আসেনি। মানুষজন তাদের ভিন্নভাবে দেখছে, সরকার এখনো তাদের বহালতবিয়তে যদি রাখে তাহলে ইউএনও’র করার কিছু নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/