• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: / ২১৩ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মো. হায়দার আলী বুলবুল (৩০ জুন) সোমবার দুপুরে কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আজগার আলী তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ জুন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করে-তারই প্রতিবাদ স্বরুপ এই সংবাদ সম্মেলন। এসময় হায়দার আলী বলেন, একাধিক মামলার আসামি আজগার আলী গত ১৯ জুন সন্ধ্যার সময় ফেন্সিডিলের একটি চালান গয়ড়া বাজার অতিক্রম করানোর লক্ষ্যে আগে থেকে বাজারে এলোমেলোভাবে ঘোরাঘুরি করে। এতে সন্দেহ হলে প্রথমে জিজ্ঞাসা করলে তার ওপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে বাজারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে লাঞ্ছিত করে হুমকি-ধামকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে সে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নানা ধরণের আপত্তিকর বক্তব্য প্রকাশ করে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাতে আজগার আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সাংবাদিকদের তিনি উপরোক্ত বিষয়টি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ করে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করার আহবান জানান। এ বিষয়ে আজগার আলীর সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/