• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রানীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ১৬৯ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে পুকুর হতে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

৩০শে জুন সোমবার সকালে রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভাসমান অবস্থায় থাকতে দেখে স্থানীয়রা। অজ্ঞাত অর্ধ গলিত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী ।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের। এখনো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/