• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভারতে যাওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান আটক

মোঃ মানিক হোসেন / ১৩১ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুজজামান জোসেফকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ারুজ্জামান জোসেফ (পাসপোর্ট নম্বর- A 07239476) নেত্রকোনার খলিয়াজুড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, জোসেফের ভারতে যাওয়ার বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সে অনুযায়ী ইমিগ্রেশন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থায় রাখা হয়। রবিবার বেলা ১১টার দিকে তিনি ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আনোয়ারুজজামান জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানা এবং নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো খালিয়াজুড়ি থানার মামলা নম্বর ০৭ ও ৩//৬৭ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর ০২ ও ১৪। এসব মামলা ১৯৭৪ ও ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আটককৃত জোসেফকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আসামিকে ইমিগ্রেশন থেকে হস্তান্তরের পর নেত্রকোনা থানার মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/