• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

মো. তুহিন মোল্লা , নড়াইল জেলা প্রতিনিধিঃ / ২৪৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

“খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের সামাজিক সংগঠণ দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদ (ক্রীড়া বিভাগ) নড়াইলের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার ২৮ (জুন) দলজিৎপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহবায়ক মোঃ নুরুন্নবী সামদানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হান্নান মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া), বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বাচ্চু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আল আমিন, জামায়াতের যুব বিভাগের নড়াইল জেলা সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান সনেট প্রমুখ।

উল্লেখ্য, ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২৭ ও ২৮ জুন দুই দিন ব্যাপী আয়োজন করা হয়েছিলো। ৪ দলীয় এ ফুটবল টুর্নামেন্টে দলজিৎপুর দক্ষিণ পাড়কে ২-১ গোলে দলজিৎপুর পূর্বপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় সেরা গোল দাতার পুরস্কার পান দলজিৎপুর পূর্বপাড়ার খেলোয়াড় মোঃ তরিকুল ইসলাম এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান রমিম হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/