• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

টাঙ্গাইল নাগরপুরে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: রেজাউল করিম / ২৩০ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । রোজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪ ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় দুটি দল অংশগ্রহণ করে, পাকুটিয়া ইউনিয়ন পরিষদ বনাম গয়হাটা ইউনিয়ন পরিষদ। এ খেলায় পাকুটিয়া ইউনিয়ন পরিষদকে ০২ গোলে পরাজিত করে গয়হাটা ইউনিয়ন পরিষদ । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। নাগরপুর উপজেলার বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. এ ছালাম, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আলী ইমাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: মিজানুর রহমান লাভলু, মো: জাহিদ হাসান জাহিদ, মো: এরশাদ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর সঞ্চালনায় ফাইনাল খেলায় মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের মাঝে ছিল চরম উদ্দীপনা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/