• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

আপনাদের ভোটে বিএনপির ক্ষমতায় এলে ব্যাপক উন্নয়ন করা হবে- ইয়াসের খান চৌধুরী

মোশারফ হোসেন রিয়াদ / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। যারা দলের নিবেদিত কর্মী, দলের জন্য আন্দোলন সংগ্রাম জেল কেটেছেন, তাদেরকে কমিটিতে সঠিক মূল্যায়ন করা হবে এবং কর্মী সমাবেশ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ জনগনের উদ্দেশ্য বলেন, আপনাদের ভোটে বিএনপির ক্ষমতায় এলে নান্দাইলে প্রত্যেকটি স্কুল কলেজ রাস্তাঘাটসহ সাধারণ মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন করা হবে। বিএনপির সাবেক বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও কর্মী সম্মেলনের সভাপতি ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সমাবেশ এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিএনপি জনগণের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা জনগণের কাছে ভোট চাইব, দেশে নির্বাচন চাইব- এটি একটি স্বাভাবিক ব্যাপার।

কর্মী সম্মেলনের সভাপতি নেতাকর্মীদের উদ্যােশে বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কারণ বিএনপি জনগণের ভোটে বারবার নির্বাচিত জনপ্রিয় দল। দলের সুনাম ধরে রাখতে হবে।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আঃ মোমেন মাষ্টার, জাকির হোসেন দেওয়ান শামছুল, মো. জিয়াউর হক ভূইয়া রাজু, উপজেলা বিএনপির সদস্য, এডভোকেট হাবিবুর রহমান ভূইয়া, মঞ্জুরুল হক মঞ্জু সহ আরও অনেকই।

এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, উসমান গুনি ভূইয়া গেনু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক বাদল সরকার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান অভি, সদস্য জয়নাল আবেদীন, আঙ্গুর, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন,পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার, সদস্য সচিব শুভ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং সেচ্ছা সেবকদল, ছাত্রদলের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/