• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দফা হামলা: আহত ৩, থানায় অভিযোগ দায়ের

আজিজুল ইসলাম মজুমদার / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি হরিপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দফায় হামলার শিকার হয়েছেন একই পরিবারের তিন সদস্য। হামলায় মোছাঃ লাকি বেগম, তার দেবর মোঃ গোলাপ হোসেন এবং জা মোছাঃ নাজমিন বেগম গুরুতর আহত হয়ে মিঠাপুকুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ৯ জনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে একই এলাকার মোঃ শাহালম মিয়া, মোঃ তায়েদ আলী, ও আঃ ছালাম দেশীয় অস্ত্র নিয়ে লাকি বেগমের দোকান ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। তারা লাকি বেগমকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে এবং তার শ্লীলতাহানি ঘটায়। লাকি বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দ্বিতীয় দফায় হামলা চালানো হয় গত ২৪ জুন রাত আনুমানিক ৩টার দিকে। এই দফায় আগের আসামিদের সঙ্গে মোঃ নুরুনল্লী মিয়া, মোঃ সাজু মিয়া, মোঃ লাল মিয়া, মোঃ রাজু মিয়া ও মোঃ মন্ডল মিয়া যোগ দেয়। তারা লাকি বেগমের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ২৫,০০০ টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে লাকি বেগমকে আবারো মারপিট করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে দেবর গোলাপ হোসেন ও জা নাজমিন বেগমও হামলার শিকার হন। ধারালো ছোরা ও লাঠির আঘাতে গোলাপ হোসেন মারাত্মকভাবে আহত হন এবং নাজমিন বেগমের হাতের হাড় ভেঙে যায়।

স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে মিঠাপুকুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, এই হামলার ঘটনার পেছনে দীর্ঘদিনের জমি বিরোধ রয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/