• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে ছাত্রদলের বৃক্ষরোপণ অভিযান

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ২৭০ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৫ জুন) দুপুর ১টার দিকে কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ (সিটি) কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন।

এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ঝিনাইদহ (সিটি) কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসানুজ্জামান শিপন, সদস্য সচিব সাকিব হোসাইন, যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সাকিল হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার কলেজ, মাদরাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্যোগ ঝিনাইদহ নিয়েছে জেলা ছাত্রদল। এ লক্ষ্যে জেলার ছয়টি উপজেলায় পৃথক কমিটি গঠন করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রদল। পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। সুন্দর বাংলাদেশ গড়তে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ছাত্ররাজনীতি চর্চায় ছাত্রদল কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/