• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলের কালিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৭, হাসপাতালে ভর্তি ৪

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাশিয়াল পশ্চিমপাড়ার দাউদ মোল্লার ছেলে আবুল বাশার সকালে বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটতে গেলে মালেক মোল্লা পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন—মালেক মোল্লা (৮৫), তার ছেলে রসুল মোল্লা (৬০), রমজান মোল্লা (২২), স্ত্রী রাজিয়া বেগম (৬৫), নাতনি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫)। অন্যদিকে দাউদ মোল্লার ছেলে **আবুল বাশার (২৭)**ও গুরুতর আহত হন।

আহতদের মধ্যে মালেক মোল্লা, রসুল মোল্লা, রমজান মোল্লা ও আবুল বাশারকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খাশিয়াল পশ্চিমপাড়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিল। কয়েক দফা সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/