• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনার ময়ূরী আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া লা-শে-র ৫ খু-নি গ্রেফতার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ। / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

খুলনা ময়ূরী আবাসিক এলাকায় উদ্ধার হওয়া লাশের,৫খুনিকে গ্ৰেফতারও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার।
গত ১১ জুন ২০২৫ তারিখ কিবরিয়া হাওলাদার তার পিতা নিখোঁজ হয়েছে মর্মে হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ২২ জুন হরিণটানা থানা পুলিশ কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে স্টীলের ব্রীজের উত্তর পাশে ডিব্লকের প্লটে একটি লাশ পড়ে আছে মর্মে সংবাদ পায়। পুলিশ ইতোমধ্যে জিডির বাদীকে তার পরিবারের লোকজনসহ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিধেয় বস্ত্র দেখে লাশটি তার পিতা জাহিদুর হাওলাদার(৪৯), পিতা-আয়ুব আলী হাওলাদার, সাং-শোভনা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা মর্মে সনাক্ত করে। এই ঘটনায় এজাহার প্রাপ্ত হয়ে হরিণটানা থানার মামলা নং-০৬, তাং-২২/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য হরিণটানা থানা এলাকা, খুলনা জেলার দাকোপ থানা এবং যশোরের বেনাপোলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১) সিরাজুল ইসলাম হৃদয় (১৯), পিতা-মোঃ সালাম মোল্লা, সাং-ভাতছালা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ২) বাপ্পী খান @ রায়হান @ চিতা (২০), পিতা-সায়েম খান, সাং-নলিয়ান (সুতারখালী), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৩) নাজমুল গাজী@লাদেন (২৫), পিতা-বাবু গাজী, সাং-নলিয়ান (সুতারখালী), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৪) ইকবাল গাজী (৩০), পিতা-মোঃ ইসা গাজী, সাং-গাছগাছি, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং ৫) আসাদুল মোল্লা (২৮), পিতা-আসলাম মোল্লা, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে ভিকটিম জাহিদ হাওলাদারের ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়ছে।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামীরা কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে ঘোরার কথা বলে গল্লামারী হতে ভিকটিমের ইজিবাইক রিজার্ভ ভাড়া করে। আবাসিকের ভেতরে প্রবেশ করার পর সুযোগ বুঝে জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা প্রদান করে। তখন আসামীরা ছুরিকাঘাতের মাধ্যমে জাহিদুর হাওলাদারের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

থানার রেকর্ডপত্র যাচাই করে আসামীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/