• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বাংলার পাট বিশ্ব মাত” স্লোগানে পঞ্চগড়ে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি / ১৯১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলার পাট বিশ্ব মাত, পলিথিন বর্জন করুন, পাট পণ্য ব্যবহার করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৩ জুন ২০২৫, সোমবার দুপুর ২টায় পঞ্চগড় সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে পাটচাষী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর, তাদের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (প্রথম সংশোধিত)” প্রকল্পের আওতায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সীমা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক পঞ্চগড়।
এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন , সহকারি পরিচালক সোলায়মান আলী পাট অধিদপ্তর দিনাজপুর অঞ্চল দিনাজপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস।জেলার চার উপজেলার উপসহকারী গন উক্ত সভায় উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাটচাষীরা সমাবেশে অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে পাটচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পাটের বহুমুখী ব্যবহারের গুরুত্ব এবং পলিথিন বর্জনের প্রয়োজনীয়তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
সমাবেশে বক্তারা পাটকে ‘সোনালী আঁশ’ হিসেবে তুলে ধরে কৃষক ও সাধারণ জনগণের মধ্যে পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/