• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বেগম খালেদা জিয়া ও যুবনেতা মোনায়েম মুন্নার সুস্থতা কামনায় বেনাপোলে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মানিক হোসেন / ১৩০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

বেনাপোলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না’র আশু সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

দোয়া মাহফিলে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আমাদের এই দোয়া অনুষ্ঠান। একইসাথে আমাদের প্রিয় নেতা মোনায়েম মুন্নার দ্রুত আরোগ্য কামনাও করছি।”

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং বেনাপোল পৌর যুবদলের নেতা জনি হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুর রহমান শহীদ, যুবদল নেতা হাবিবুর রহমান, জিয়াউর রহমান, লিটন, জিয়া, খন্দকার সাইফুল ইসলাম, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, পৌর যুবদল নেতা মফিজুর রহমান পিন্টু, মির্জা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক মিলন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ছাত্রদল নেতা জিয়াউর রহমান, রনি, তুহিন আলম, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল আগুন, নাঈম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/