• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তৃতীয় দিনেও শুরু হয়নি ভাঙ্গা বেইলি ব্রিজের মেরামত কাজ, ভোগান্তি এলাকাবাসী

মোঃ শামীম হোসাইন / ২৬৬ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ট্রাক সহ ভেঙ্গে পড়ার তিনদিন অতিবাহিত হলেও উদ্ধার কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। ফলে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচল করে হাজারো মানুষ।

রবিবার (২২ জুন) বিকেল পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি।

শুক্রবার (২০ জুন) রাত ২টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাকটি খালে পড়ে যায়।
‎এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলে নেওয়া হয়নি মেরামতের কোনো উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।

ব্রিজের অপর পাশের খোলপটুয়া গ্রামের বাসিন্দা মোঃ আলম শেখ বলেন, প্রতিদিন এই ব্রিজ দিয়েই আমরা যাতায়াত করি, শিক্ষার্থীরা স্কুল-কলেজ যান। এখন বিকল্প কোনা রাস্তা নেই, হেঁটেও পার হওয়া যাচ্ছে না। জরুরী রোগী হনিয়ে বের হতে হলে আমরা বড় গবিপদে পড়ব। এই ব্রিজ ছিল আমাদের শহরে যাতায়াতের একমাত্র ভরসা। দ্রুত ব্রিজটি মেরামত না হলে আরও বড় সমস্যা পড়তে হবে আমাদের।

বেইলি ব্রিজ মেরামত শ্রমিক মিজান সরদার বলেন, গতকাল সারাদিন কাজ করেছি। সকাল থেকে এখনো কাজ শুরু করতে পারি নাই। ট্রাক উদ্ধার করা হয় নাই। কালকে আমাদের ক্রেন ট্রাক তুলতে চেয়েছিল তবে ট্রাক মালিক বলেছেন তারা তাদের ক্রেন দিয়ে ট্রাক তুলবে কিন্তু এখন পর্যন্ত তারা কাজ শুরু করে নাই।

‎ব্রিজ মেরামত ঠিকাদার শাহ জামাল বলেন, ট্রাকটি খাল থেকে তোলা গেলে আমরা আবার কাজ শুরু করতে পারবো। আমরা এখন ট্রাকটি তোলার অপেক্ষায় বসে আছি।

পিরোজপুর ‎সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, আমরা এরইমধ্যে বেইলি ব্রিজটির ভাঙা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাতগুলো সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করছি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/