• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে সংস্কার

মহিউদ্দিন মহি খন্দকার / ১৮৮ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

ফেনী ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সংস্কার কাজ চলছে। ২১ই জুন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড পূর্বাঞ্চল কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল লতিফ। তিনি বলেন, বন্যার হাত থেকে রক্ষা পেতে টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে সমস্যার স্হায়ী সমাধান হবে। ।।
কয়েক দিনের প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙ্গে যায়। এতে উত্তর বরইয়া গ্রাম সহ পাঁচটি গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে পানি ঢুকে যায়। চরম দুর্ভোগে পরে বাসিন্দারা।

তবে গত দুইদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙ্গে নাই। সরজমিনে গিয়ে দেখা গেছে, প্লাবিত হওয়া গ্রাম থেকে পানি সরে গেছে।

গত বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙ্গে যাওয়ায় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলো নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি উঠায় সেখানে দোকান পাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাধেঁর ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছ। ভাঙ্গনস্থান মেরামতের জন্য জিও ব্যাগ আনা হয়েছে এবং ভাঙ্গন স্থান মেরামতের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/