• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুভ উদ্বোধন

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৩৭ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
বক্তব্যে তিনি বলেন, দলে ত্যাগি কর্মীদের নবায়ন ফরমে সর্বাধিক গ্রহণযোগ্যতা ও সার্বিক প্রাধান্য দেওয়া হবে আর নবীনদের জন্য স্বাগতম। অন্যদিকে মা-বোনদের জন্য রয়েছে দলের পক্ষথেকে ফ্যামেলি ভাতা সহ বিভিন্ন উপকরণ ভাতা দিয়ে সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, কোন আওয়ামীলীগের দোসর যেন দলের মধ্যে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে, কেউ যদি আওয়ামীলীগের কোন ব্যাক্তিকে দলে ঢুকানোর চেষ্টা করে বা কাউকে যদি সদস্য ফরম দেয় এরকম কোন প্রামাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে।

২০শে জুন শুক্রবার সকালে উত্তর দেলুয়া ডি এসএ উচ্চ বিদ্যালয় হলরুমে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম এর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরআলম, উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/