• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ আসামি গ্রেফতার, প্রধান আসামি এখনো পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের জব্বার হত্যা মামলার তিন আসামিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে নাগরপুর থানা পুলিশ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মৃত চাঁন মিয়ার ছেলে আঃ মান্নান (৭৮), তার স্ত্রী আকলিমা (৩০) ও রাবেয়া (৩৫)। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. (নি.) সাখাওয়াত হোসেন সাদ্দাম।

এ নিয়ে জব্বার হত্যা মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, দাদার জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ মে সকালে বিএনপি নেতা বাদশা মিয়া ও তার লোকজন চাচাতো ভাই জব্বারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন।

হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. বাদশা মিয়া (৫০) এখনো পলাতক রয়েছেন। তিনি নাগরপুর উপজেলা বিএনপির তাঁতী/মৎস্যজীবী/উপজাতি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার তিন আসামিকে বুধবার সকালে আদালতে হাজির করা হলে, আদালত ২ নম্বর আসামি আঃ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/