• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ইন্দুরকানীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় জেলের কারাদণ্ড

মোঃ শামীম হোসাইন / ২৭৭ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে সোহাগ শিকদার (৪০) নামে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী কারাদণ্ড প্রদান করেন।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী নেতৃত্বে থানা পুলিশ নিয়ে বলেশ্বর নদীতে অভিযান চালায়। অভিযানে বেহুন্দী জাল ও চায়না দুয়ারি জালসহ পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাজাহান শিকদারের ছেলে জেলে সোহাগ সিকদারকে পুলিশ আটক করে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আটক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/