• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

যোগানিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার দিল ‘বাকির হোসেন স্মৃতি ফাউন্ডেশন’

চৌধুরী জুয়েল রানা / ১৫২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পুরস্কার হিসেবে দুটি স্মার্টফোন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজক কমিটির কাছে পুরস্কার দুটি তুলে দেন বিএম বাকির হোসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন এর সভাপতি হাবিবুর রহমান বাবলু।

এই পুরস্কারের সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা করেন অধ্যাপক বিএম নাগিব হোসেন, যিনি শহীদ শ্রমিক নেতা বিএম বাকির হোসেনের ছোট ভাই এবং একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক চিন্তক।

পুরস্কার হস্তান্তরের সময় হাবিবুর রহমান বাবলু বলেন, “অধ্যাপক বিএম নাগিব হোসেন এই এলাকার তরুণ সমাজের খেলাধুলা, সংস্কৃতি ও মূল্যবোধে সচেতন জাগরণ দেখতে চান। তিনি চেয়েছেন এ টুর্নামেন্টে যেন বিজয়ী দলগুলোকে উৎসাহ দিতে ভালো মানের পুরস্কার দেওয়া হয়। সেই নির্দেশনা ও আন্তরিকতার ফলেই আজকের এই মোবাইল পুরস্কার দেওয়া সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএম বাকির হোসেন ছিলেন এই জনপদের সংগ্রামী সন্তান। তাঁর স্মৃতিকে সামনে রেখে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা ও সংহতির পথে এগিয়ে নিতে এই ফাউন্ডেশন কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”

আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে স্মার্টফোন দুটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

পুরস্কার হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. আজিজুল হক, সদস্য সোহেল শেখ, রিয়াজুল ইসলাম, মাহফুজুর রহমান, খায়রুল ইসলাম, সজীব হোসেন প্রমুখ।

খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ও সামাজিক সংহতি তৈরি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/