• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ- নিহত ১

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান হাই স্কুলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফয়জুল ইসলাম (৩৫) নিহত।

সোমবার ১৭-ই জুন দুপুর আনুমানিক ২:৩০ মিনিট এর সময় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান হাই স্কুলের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের কালমেঘ লালাপুর ডাঙ্গীপাড়া গ্রামের শৈকত আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজানে একজন মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গীর দিক থেকে আসছিলেন এবং ট্রাকটি ঠাকুরগাঁওয়ের দিক থেকে আসছিল , এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নিহত ফয়জুল ইসলাম মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন নিহত ফয়জুল ইসলাম কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দিকে রওনা হন। আহত ফয়জুল ইসলামকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি ওয়ার্ডে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তিনাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল এবং ট্রাকটিকে স্থানীয়দের জিম্মায় নেয়ার পর পরবর্তীতে চিলারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শোভা আলী চৌকিদার পাঠিয়ে মোটরসাইকেল এবং ট্রাকটিকে নিজ হেফাজতে নেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে পাওয়া যায়নি।

৭ নং চিলারং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শোভা আলী জানান, আজ দুপুর আড়াইটার সময় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী মর্মান্তিকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি নিহত হন। । দুর্ঘটনার শিকার মোটরসাইকেল এবং ট্রাকটিকে ( ঢাকা মেট্রো ট – ২২-১০৬৮) আমি হেফাজতে নিয়েছি। ঠাকুরগাঁও সদর থানার প্রশাসনকে খবর দেয়া হয়েছে ওনারা আসলেই আমরা মোটরসাইকেল এবং ট্রাকটিকে থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/