• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে বাস টার্মিনালের গাছে ঝুলন্ত অবস্থায় ট্রাকচালকের মরদেহ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু হোসেন (২৮) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুকুরপাড়ের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মধু সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ট্রাকচালক। তার পিতার নাম বিল্লাল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা টার্মিনাল সংলগ্ন একটি বড় পুকুরপাড়ে গাছের ডালে মধুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মধুর ছোট ভাই পরশ জানান, তার ভাই বিগত পাঁচ-ছয় মাস ধরে বিকাশ কুমার নামের এক ব্যক্তির ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পারিবারিকভাবে গত কয়েক মাস ধরে বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল, যার কারণে তিনি ২-৩ মাস ধরে বাড়িতে যাওয়া বন্ধ রেখেছিলেন। মৃত্যুর আগের দিন, সোমবার বিকেলে পরিবারের সদস্যদের ফোন করে বলেন, “আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস।”

নিহতের চাচাতো ভাই এনামুল জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনের সঙ্গে ছিলেন। এর পর থেকেই তার খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/