• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সুবিধা চালুর দাবিতে মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৭১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যানসহ জরুরি আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাধারণ জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মানববন্ধন শেষে কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না ও রেল আব্দুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “জেলার প্রায় ২১ লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতাল। অথচ অত্যাবশ্যকীয় আধুনিক সরঞ্জাম ও সেবা নেই বললেই চলে। আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, সিটি স্ক্যান এবং এমআরআই-এর মতো সেবা না থাকায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় পাঠাতে হয়, যা সময় ও অর্থ দুটোরই অপচয়।”

সমাবেশ শেষে আন্দোলনকারীরা স্বাস্থ্যখাতের বর্তমান সংকট তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/