• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল ট্রেনে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ আটক-৩

মোঃ মানিক হোসেন / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য সহ তিন চোরাকারবারীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার ক্যাপ্টেন সারতাজের নেতৃত্বে ২ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আনুমানিক ২ লক্ষ ৬৯ হাজার টাকা বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল আটক করেন। এসময় মালামাল সহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোল গাজীপুর এলাকার মোছাঃ ডলি (২৮), যশোর শহরের চাঁচড়া এলাকার আরিফা (৫৬) ও বসুন্দিয়া এলাকার মোঃ হোসাইন (৫৫)।

সেনাবাহিনী জানায়, বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে গোপন মাধ্যমে খবর আসে, ট্রেনটিতে ভারতীয় প্রধাসনী সামগ্রী ও পণ্য যেমন- সাবান, সেম্পু, ফেসওয়াশ, সিসা তেল, ওরিও বিস্কুট, কম্বল রয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে প্রসাধনী সমগ্রী ও পণ্য জব্দ করা হয়। অবৈধ মালামালের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ও উদ্ধার হওয়া মালামাল যশোর কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া হবে।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/