• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে মৎস্যজীবী নেতাকে কুপিয়ে জখম

মোঃ শামীম হোসাইন / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৪৫) নামে ইউনিয়ন মৎস্যজীবী দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কিসলু সিকদারের নেতৃত্বাধীন একটি বাহিনীর বিরুদ্ধে। বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে স্থানীয় পুলিশ ফাঁড়ির কাছেই এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, ফেসবুকে চলমান ছাত্র-জনতার আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা এবং এর জবাবে পাল্টা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে এ হামলা হয়।

আহত জসিম হাওলাদারকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জসিম হাওলাদারের ভাই মো. অসীম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমার ভাই একজন নিরীহ মাছ ব্যবসায়ী ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। কিসলু সিকদার তার বাহিনী নিয়ে বাজারে এসে আমার ভাইকে প্রকাশ্যে মারধর করে। পরে তাকে ধরে নিজেদের আস্তানায় নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মুখ ও পিঠে কুপিয়ে জখম করে।’

গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব মৃধা বলেন, ‘কিসলু সিকদার মূলত স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ। সে আগে থেকেই নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলন নিয়ে ফেসবুকে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল। তাকে সতর্ক করা হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ভাই শফিক, নাঈমসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল নিয়ে এসে জসিম হাওলাদারকে তুলে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে জখম করে।’

গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গাজী মিজানুর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিসলু সিকদার নির্মমভাবে জসিমের ওপর হামলা চালিয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।’

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, ‘আহতের মুখে কাটা দাগ, ঠোঁট ও নাক ফুলে গেছে এবং পিঠে গভীর ক্ষত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, ‘পুলিশ খবর পেয়ে হাসপাতালে গেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/